ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতাল নিয়ে পরীমণির রহস্যজনক পোস্ট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ১:৫২

গত ১০ আগস্ট পরীমণির ছেলে পূণ্যের তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। আর ছেলের জীবনের এই বিশেষ দিনে আয়োজনের কোনো কমতি রাখেননি নায়িকা। কিন্তু পরীমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে; কেউ ব্যবসায়িক ভ্লগ বানিয়ে প্রচার করছেন। আর তাতেই মেজাজ হারান এই নায়িকা। 

এরপর পরী তার ফেসবুকে ছেলের শরীর অসুস্থ হওয়ার খবর দেন। থার্মোমিটারের ছবি দিয়ে জ্বরের পরিমাপ উল্লেখ করেন অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লেখেন, ‘ছেলের এমন জ্বর।  যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না।’

এরপর রোববার (১৭ আগস্ট) বেসরকারি হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেন পরীমণি। সেখানেও উঠে আসে তার ক্ষোভ। লেখেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্ম কাহিনি! কত-শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ 

বলা বাহুল্য, পরীমণির ইঙ্গিতপূর্ণ এই বার্তা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তবে ভক্তদের অনেকেই বুঝতে পেরেছেন। কেউ লিখেছেন, ‘এই দেশে এমন অনেক কাহিনি আছে।’ আরেকজন লিখেছেন, ‘দুঃখজনক, খুবই খারাপ অবস্থা। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশে খুবই হাস্যকর বিষয় এটা।’ তবে অধিকাংশই বিস্তারিত জানার অপেক্ষা করছেন।

এমএসএম / এমএসএম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী