চাকরির প্রলোভনে গৃহবধূ পাচার, নওয়াপাড়া থেকে যুবক আটক
যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচার এবং পতিতালয়ে বিক্রির ঘটনায় বিল্লাল হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শুক্রবার (১৫ আগস্ট) রাত তিনটার দিকে অভয়নগরের নওয়াপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন নড়াইল সদর উপজেলার চাকই মধ্যপাড়া গ্রামের মাহমুদ ফকিরের ছেলে। বর্তমানে তিনি যশোরের অভয়নগর উপজেলার মালাধরা গ্রামে বসবাস করছিলেন। শনিবার তাকে আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জোবাইদা রওশন আরার আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী কিছুটা বাকপ্রতিবন্ধী হওয়ায় সংসারের আর্থিক অভাব মেটাতে তিনি চাকরি খুঁজছিলেন। এই সুযোগে প্রতারক বিল্লাল হোসেন তাকে ঢাকায় গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। পরবর্তীতে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর চাকরির কথা বলে তাকে ঢাকায় নিয়ে যান বিল্লাল। সেখানে সহযোগী আসামি মরিয়ম খাতুন এবং তার স্বামী মফিজের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভুক্তভোগীকে ভারতে পাচার করা হয়। এরপর তাকে ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচতলা ভবনে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করা হয়। একপর্যায়ে চলতি বছরের ১২ মার্চ নির্যাতিতা ওই গৃহবধূ কৌশলে অভয়নগরের এক পূর্বপরিচিত ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তার করুণ অবস্থার বর্ণনা দেন। পরে তাকে দেশে ফিরিয়ে আনার বিভিন্ন চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত শুক্রবার রাতে অভয়নগর থানায় তিনজনকে আসামি করে মানবপাচার মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পিবিআই যশোরের এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি দল ওইদিন রাতেই অভিযান চালায়। রাত তিনটার দিকে অভয়নগরের নওয়াপাড়া বাজার থেকে প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরদিন আদালতে সোপর্দ করলে তিনি পাচারের ঘটনাটি স্বীকার করেন। পিবিআই যশোরের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মানবপাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা আরও বলেন, মানবপাচার একটি ঘৃণ্য অপরাধ। ভুক্তভোগীকে বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে, যা শুধু একটি পরিবারের জন্য নয়, গোটা সমাজের জন্য কলঙ্কজনক। অভয়নগরসহ আশপাশের এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছেন, অর্থ ও চাকরির লোভ দেখিয়ে সুকৌশলে নারীদের এমনভাবে প্রতারণার ফাঁদে ফেলে সমাজের হাজারো নারীকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে একটি কুচক্রী মহল, যা সমাজের জন্য একটি ভয়াবহ সংকেত।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য