রাঙামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি
দেশের সবচেয়ে বড় উপজেলা হলেও বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসে কোন স্টেশন নেই। তাই বাঘাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলাবাসী।
রবিবার সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবী জানান বাঘাইছড়ি উপজেলাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাঘাইছড়ির স্থায়ী বাসিন্দা এ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জিল্লুর রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ আল আমিন, মোঃ আলমগীর, মোঃ রকিফুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপিত হয়নি। আর দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস স্টশন স্থাপিত না হওয়ায় প্রতিবছর এই উপজেলায় অগ্নিকান্ডে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে।
জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দীর্ঘদিনের দাবি থাকলেও সরকার এই ব্যাপারে উদাসীন। বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও যার কোন বাস্তবায়ন নেই।
তাই জনগণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বাঘাইছড়ি উপজেলায় একটি পুর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহসহ স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করার জোর দাবি জানান এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা