ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রুক্মিণীর রাজকীয় লুক মন কাড়ল ভক্তদের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১১:২৪

টালিউডের আলোচিত জুটি দেব-শুভশ্রীর রিইউনিয়ন এখনও আলোচনায়। সেই আবহে দেবের বর্তমান প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও বারবার আসছেন শিরোনামে। এমন আবহের মাঝে আকর্ষণীয় লুকে দেখা মিলল ওপার বাংলার এই নায়িকার।
সম্প্রতি ভারতের শীর্ষ গয়নার ব্র্যান্ড ‘মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর শুভেচ্ছাদূত হয়েছেন রুক্মিণী। তাই সেই ব্র্যান্ডের অলংকার পরে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বেশ কিছু ঝলমলে ফটোশুট; যা মন কেড়েছে ভক্তদের।
দেখা যায়, হালকা সোনালি রঙের শাড়িতে রুক্মিণী ধরা দিয়েছেন এক রাজকীয় আবহে; গলায় হীরার নেকলেস ও কানে মানানসই দুল। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘হীরা আর সোনা তাদের মূল্য পায় বিরলতার কারণে, তাই বিরল হতে কখনও ভয় পেও না।’
রুক্মিণীর এই লুক দেখে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্তরা। একজনের মন্তব্য, ‘খুব সুন্দর লাগছে’। আরেকজন লিখেছেন, ‘রুক্মিণী তোমাকে আমরা অনেক ভালোবাসি, নিজেকে এগিয়ে নিয়ে যাও।’ 
৩৪ বছর বয়সী রুক্মিণী মৈত্র শুধু অভিনেত্রী নন, বরং টালিউডের অন্যতম স্টাইল আইকন। মাত্র ১৩ বছর বয়সে মডেলিং শুরু করলেও বড় পর্দায় অভিষেক ঘটে ২০১৭ সালে। এরপর থেকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন তিনি।
এদিকে, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির পর আর বড়পর্দায় দেখা না গেলেও সম্প্রতি চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’-র শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। তাই ভক্তদের অপেক্ষা এখন নতুন রূপে আবার কবে ধরা দেবেন রুক্মিণী।

 

 

 

Aminur / Aminur

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী