শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালীর দেবগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়াগেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নোয়াখালী দেবগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতার বাসে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হন। এ সময় বাসে থাকা ৩০ জনের অধিক যাত্রী আহত হন। কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী মনোয়ার আহমদ হিমেল জানান, নিযন্ত্রণ হারিয়ে দেবগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে সকল যাত্রী বের হয়ে েআসেন। তবে অনেকে আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যাত্রী ও বাস উদ্ধারের কার্যক্রম চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার