আনোয়ারায় মসজিদ থেকে যন্ত্রাংশ চুরি,থানায় অভিযোগ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মসজিদ থেকে ইলেকট্রনিকস যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকার রহমানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়,ওইদিন মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদের ইমাম মো: সেহান উদ্দীন উপজেলা পরিষদের দিকে যান।
রাত আনুমানিক ৮টার দিকে এশার নামাজ পড়ানোর জন্য তিনি ও স্থানীয় মুসল্লিরা মসজিদে এসে দেখেন,মসজিদের মাইক পরিচালনায় একটি যন্ত্র চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে অজ্ঞাত চোর মসজিদে প্রবেশ করে যন্ত্রাংশটি নিয়ে যায় এর বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
এমসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম উদ্দীন বলেন,মসজিদের মতো পবিত্র ও স্পর্শকাতর জায়গায় চুরির ঘটনা সত্যিই অভাবনীয়। এর আগেও এলাকায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন ছিলাম। প্রশাসনের কাছে আমরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।
স্থানীয় বাসিন্দা মো. শফিউল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন,এলাকায় প্রতিনিয়ত ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। মসজিদের যন্ত্রাংশ পর্যন্ত নিরাপদে নেই, এটা সত্যিই দুঃখজনক। আমরা চাই প্রশাসন এর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হোক ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,মসজিদে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী