আলফাডাঙ্গায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। মৎস্য সম্পদের উন্নয়ন, সংরক্ষণ এবং জনসচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে এই সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
র্যালির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান, সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা এবং তরুণ উদ্যোক্তা ও শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্বাধিকারী তাজমিনুর রহমান তুহিন।
বক্তারা দেশীয় মৎস্য সম্পদ রক্ষা এবং এই খাতকে আরও সমৃদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশীয় মাছের প্রজাতি রক্ষায় অভয়াশ্রম তৈরির ওপর বিশেষ জোর দেন এবং এই কাজে সবার সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন সফল ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের মূল বার্তা বহন করে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। পুরো আয়োজনটি সফলভাবে পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুর রহমান।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied