ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

অভয়নগরে শিশু নাদিয়া হত্যার দুই মাসেও খুলেনি রহস্যের জট


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:০

যশোরের অভয়নগরে চার বছরের শিশু নাদিয়া ইসলাম হত্যার দুই মাস পেরিয়ে গেলেও এখনো উদঘাটন হয়নি রহস্য। সন্দেহভাজনদের নাম দিলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে স্বজন ও এলাকাবাসীর মধ্যে।
অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকার রাজিবের মেয়ে নাদিয়াকে গত জুন মাসে নির্মমভাবে হত্যা করা হয়। পরে বাড়ি থেকে অল্প দূরে আমতলা বাজারের পূর্ব পাশে একটি বাগানের ভেতর পরিত্যক্ত ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে নাদিয়াকে অপহরণের পর হত্যা করা হয়েছে। কিন্তু দুই মাসেও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বা জড়িতদের আটক করতে পারেনি। ফলে তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, পুলিশ দায়সারাভাবে তদন্ত চালাচ্ছে।
এদিকে নাদিয়া হত্যাকাণ্ড ঘিরে গ্রামজুড়ে চলছে নানা গুঞ্জন। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস "সকালের সময়কে" বলেন, নাদিয়া হত্যার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তবে এখনো ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট হাতে পেলেই খুব দ্রুত ঘটনাটি উদঘাটন সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর