বাঁশখালী সড়কে পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টির খবর পেয়ে নির্বাহী কর্মকর্তার অভিযান
চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের ব্যস্ততম স্পট গুনাগরী চৌমুহনী, সড়কটি সরু হওয়ায় এমনিতেই লেগে থাকে তীব্র যানজট। এরইমধ্যে সড়কটির দু'পাশে গড়ে তুলেছে সিএনজি, টমটম ও অটোরিকশার অবৈধ পার্কিং, এতে যানজট আরও তীব্র হয়ে উঠেছে,অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রী মহল। সড়কে পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টির খবর ততক্ষণাৎ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।
সড়কে যানজট ও জনদূর্ভোগ সৃষ্টির খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে গুনাগরী চৌমুহনী এলাকায় বাস, সিএনজি, অটোরিকশা ও টমটমসহ সড়কে পার্কিং করে রাখা গাড়ী গুলো দ্রুত অপসারণ করার নির্দেশ দেন এবং চালক ও হেল্পারদেরকে সতর্ক করে ইউএনও জামশেদুল আলম বলেন, সড়কের উপর অবৈধ ভাবে পার্কিং করে যানজট ও জনদূর্ভোগ সৃষ্টি করা কোন ভাবেই কাম্য নয়। পরবর্তীতে সড়কের উপর এধরণের পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারীও দেন তিনি।
এছাড়াও বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া তালিকার তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে একটি এস আলম বাসকে জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিএনজি চালিত একটি অটোরিকশাকেও জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী হয়রানির চেষ্টা করা হলে পরিবহন গুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গাড়ী চালক- হেল্পারদের সতর্ক করেন তিনি। এদিকে সড়কে যানজট নিরসন ও জনদূর্ভোগ দূর করার লক্ষ্যে জনস্বার্থে এধরণের পদক্ষেপ গ্রহণের জন্যে বাঁশখালীর ইউএনও জামশেদুল আলমকে সাধুবাদ জানিয়েছে সাধারণ যাত্রী ও স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য