ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

পুরনো আদালত ভবনকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে জেলা প্রশাসন : আইনজীবী সমিতি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ৪:১৮

চট্টগ্রাম আইনজীবী সমিতির নামে উদ্দেশ্যপ্রণোদিত অসৌজন্যমূলক, বিভ্রান্তিকর, মিথ্যাচার করে জেলা প্রশাসক আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালিয়ে  যাচ্ছেন, যা অতন্ত্য দুঃখজনক। এসব বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়, তা না করলে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেছেন, পুরোনো আদালত ভবনকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির সৃষ্ট বিরোধের জের ধরে উত্তেজনাকর পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য রোববার (১৯ সেপ্টেম্বর) জেলা আইনজীবী অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সন্মেলন এসব কথা বলেন নেতৃবৃন্দ।
 
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী  সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন- সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি আনোয়ারুল কবির চৌধুরী, সৈয়দ মোক্তার হোসেন, কফিল উদ্দীন, বদরুল আনোয়ার, ইফতেখার সাইমুল চৌধুরী, আবদুল রশিদ, মনতোষ বড়ুয়া, নাজিম উদ্দীন ছাড়াও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় প্রায় ৩৫০টি অবৈধ দোকানপাট, হোটেল নির্মাণ করে সেগুলো থেকে জেলা প্রশাসকের লোকজন নিয়মিত ভাড়া আদায় করে আসছে। এই এলাকায় কোনো ছাত্রাবাস না থাকলেও পত্র-পত্রিকার মাধ্যমে আইনজীবী সমিতির নামে ছাত্রাবাস ভাড়া দেয়ার অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এদিকে আইনজীবী সমিতির নিজস্ব ভূমির ওপর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সরকারি সহায়তায় ভবন নির্মাণ করলেও তা অবৈধ হিসেবে আখ্যায়িত করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি জঘন্য মিথ্যাচার, আপত্তিকর, মানহানিকরও বটে। এসব করে জেলা প্রশাসন চট্টগ্রামের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করে বরিশালের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনজীবী সমিতি সংঘাত এড়িয়ে আইনি পথ অনুসরণ করবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান একটি দায়িত্বশীল সন্মানিত গুরুত্বপূর্ণ সরকারি চেয়ারে বসেও এমন দায়িত্ব জ্ঞানহীন অযাচিত আচরণ আইনজীবী সমাজকে হতবাক করছে বলেও দাবি করেন আইনজীবী নেতারা। 

সংবাদ সন্মেলন আরো দাবি করা হয়, জেলা প্রশাসকের অধীনে এলএ শাখায় ঘুষ দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। ২০-৩০% কমিশন ছাড়া ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর হয় না। কমিশনের এই টাকা প্রশাসনের সকলের মাঝে বণ্টন হয়। পুরনো আদালত ভবন এলাকাটিকে চট্টগ্রামের জেলা প্রশাসন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে বলেও অভিযোগ করেন। 

পুরাতন আদালত ভবন, কোর্ট হিল একাকায়  জেলা প্রশাসক একনায়কতন্ত্র ও দখলদারিত্ব কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীগণ।

এমএসএম / জামান

নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা

সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার

মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু

ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন

দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী

লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ