ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

অভয়নগরে ভুয়া এনজিওর নামে লাখো টাকা আত্মসাৎ, আটক ২


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ২:৫৫

যশোরের অভয়নগরে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত দুই লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় সংস্থার ম্যানেজার পরিচয়দানকারী আলমগীর হোসেন (৪৭) ও কর্মী মুরাদ হোসেন (৩৮)-কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অভয়নগর থানা সূত্রে জানায়, শনিবার (১৭ আগস্ট) দুপুরে নূরবাগ রেলগেট এলাকায় স্থানীয়রা সন্দেহভাজন দুই প্রতারককে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছ থেকে একটি স্যামসাং মোবাইল, একটি সিম্ফনি মোবাইল, নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, ঋণ প্রদানের ভুয়া কাগজপত্র ও বিভিন্ন ফরম জব্দ করে।
জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার্ততিতে জানা যায়,, সহযোগী আসামি রেজাউল করিম রিপন, কাইয়ুম মোল্যা ও মিলনসহ অন্যদের নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল তারা। এছাড়া ভুক্তভোগীরা জানান, লোন দেওয়ার শর্তে প্রতি এক লাখ টাকার বিপরীতে ১১ হাজার টাকা সঞ্চয় রাখার কথা বলে বিভিন্ন সময় তাদের কাছ থেকে মোট ২ লাখ ১৮ হাজার টাকা সংগ্রহ করে তারা তবে পরে তারা কোন লোন দেয়নি।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল আলিম বলেন, দুই প্রতারককে আটক করা হয়েছে, প্রতারিত আরও অনেক মানুষ থানায় এসে অভিযোগ তুলেছেন। ঘটনায় ভুক্তভোগী শাহানারা বেগম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর