ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ৩:৩৮

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে  বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপন ও সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী পালিত।

মঙ্গলবার বেলা ১১ টায় ঝাউতলা শহিদ হৃদয় চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষ রোপনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সূচনা করে। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহনের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ফারজানা আক্তার রুমা, জেলা মৎস্য দলের সভাপতি একেএম শফিকুল ইসলাম (ভিপি শাহীন), জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্র দলের আহবায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী। 
এ সমাবেশে বক্তারা  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলার আহবান জানিয়ে বলেন- আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যেমন চলছে তেমনি নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনের ন্যায় কাজ করার জন্য আহবান জানান। 
সমাবেশ শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে শত শত নেতা কর্মীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বের এসে র‍্যালি শেষ হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার