ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৯-৮-২০২৫ বিকাল ৫:৭

জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন  জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাঃ সবুর আলী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মনজুরুল আলম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিজানুর রহমান,  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
  
সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন  ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

পরে গ্রাম আদালত কার্যক্রমের অসাধারণ অবদানের স্বীকৃতীস্বরূপ তিন ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলা , ক্ষেতলাল উপজেলা ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার