ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

আত্রাইয়ে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৫ বিকাল ৫:৫২

নওগাঁর আত্রাইয়ে ঝারের বাঁশ কাটাকে কেন্দ্র করে আজিজার রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে নিহত আজিজারের দুই ভাতিজা বাবু (৪০) ও আব্দুল আলিম (৩০)কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধায় উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামে। নিহত আজিজার রহমান ওই গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে এবং গ্রেফতার দুইজন ওই গ্রামের আলাউদ্দীনের ছেলে। পুলিশ সোমবার গভীর রাতে মরদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে সাত জনকে আসামী করে রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেছেন।নিহত আজিজার রহমানের বড় মেয়ে হেনা আক্তার জানান,তার আপন চাচাতো ভাই বাবু এবং আব্দুল আলিমের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক জায়গা জমি নিয়ে বাবা আজিজার রহমানের সাথে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধার একটু আগে চাচাতো ভাই বাবু এবং আলিম বাঁশ ঝার থেকে বাঁশ কাটতে লাগলে বাবা আজিজার রহমান বাধা দেয়। এসময় পূর্ব বিরোধের জে¦র ধরে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই বাবা আজিজার মারা যান। তিনি আরো বলেন,বাবাকে লাঠি পিটা করার সময় ছোট ভাই মুকুল হোসেন এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুত্বর জখম করে। ঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল থেকে আজিজারের মরদেহ উদ্ধার করে। এঘটনায় আজিজারের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে বাবু ও আলিমসহ সাত জনকে আসামী করে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন,বৃদ্ধ আজিজারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজিজারের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে সাত জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজার এলাকা অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত বাবু ও আলিম কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ময়না তদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর