উখিয়ায় শেড-এর উদ্যোগে শান্তি, সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড)-এর উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতেন নাগরিকদের নিয়ে শান্তি, সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক সংবেদনশীলকরণ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
মনিটরিং ইভালুয়েশন অ্যান্ড টেকনিক্যাল অফিসার নিরঞ্জন চদ্র দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শেড-এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দিন ও ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সচেতন মান্যগণ্য ব্যক্তিবর্গ। শান্তি, সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি নিয়ে জনপ্রতিনিধি ও সচেতন মান্যগণ্য ব্যক্তিদের মাধ্যমে প্রতিটি সমাজে এ সমস্যা নিরসনের জন্য ব্যাপক আলোচনা করেন প্রশিক্ষণ কর্মকর্তারা।
এ সময় উপস্থিত সবাই উদ্যেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে উগ্রবাদ ও সহিংসতা একটি ক্রমবর্ধমান চিন্তার বিষয়, যা ছড়িয়ে গেলে সর্বসাধারণের নিরাপত্তা, জীবন-জীবিকা, অর্থনৈতিক অগ্রগতি এমনকি দেশের সামগ্রিক উন্নয়নের এগিয়ে চলার পথ কঠিন হবে। দেশের প্রতিটি সচেতন জনগণ বিশ্বাস করে, সামাজিক সম্প্রীতি এবং সহনশীলতার আবহমান বাংলাদেশি মূল্যবোধ হচ্ছে অপার সম্ভাবনাময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের সবচেয়ে বড় ভিত্তি। আমরা যে কোনো উগ্রবাদ ও সহিংসতার ঘটনা আর দেখতে চাই না। এ ধরনের উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে ব্যাপক গণসচেতনা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তারা আরো বলেন, তরুণদের মধ্যে যারা উগ্রবাদ ও সহিংসতার সাথে জড়িত তারা সংখ্যায় অত্যান্ত নগণ্য বললেই চলে। বাস্তবে বেশিরভাগ তরুণই ভালো কাজে তাদের সময় এবং শক্তি খরচ করতে আগ্রহী। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে শান্তির পক্ষে কিংবা মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেশিরভাগ তরুণ অবদান রাখছে এবং আগ্রহী। দেশকে তথ্যপ্রযুক্তি সেক্টরে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরার জন্য তরুণদের অবদানই বেশি। তরুণদের এই উন্নয়ন অংশীদারিত্ব দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এমএসএম / জামান
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি
বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ঠাকুরগাঁওয়ে তফসিল ছাড়াই ভোটের হাওয়া
ঠাকুরগাঁওয়ে অডিটোরিয়ামের রান্নাঘরের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত