দীর্ঘ প্রতীক্ষার পর শুটিংয়ে ফিরছেন দীপিকা
মা হওয়ার পর দীর্ঘ বিরতি শেষে আবারও কাজে ফিরছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি, সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাও ছেড়েছিলেন।
তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন তার ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাটলি পরিচালিত ‘এএ২২এক্সএ৬’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা।
এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘ প্রায় ১০০ দিন ধরে চলবে এই ছবির শুটিং। নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। দর্শকদের জন্য কিছু চমক অপেক্ষা করছে। শুধু তাই নয়, দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন।
কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কারণ, মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কিন্তু পরিচালক অ্যাটলি এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
Aminur / Aminur
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক