ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ১:০

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. ইব্রাহীম ফকির এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাহিদুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরিফুজ্জামান প্লাবন এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মহিতুল ইসলাম।

প্রধান উপদেষ্টা হয়েছেন মুকুল কিশোর মজুমদার, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, সহ-সভাপতি কাজী কামরুল ও অঞ্জনা হাজরা, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন মণ্ডল, দপ্তর সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক ফেরদাউস হুসাইন এবং কাব-স্কাউট সম্পাদক লিংকন বনিকসহ আরও অনেকে কমিটিতে স্থান পেয়েছেন।

সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, বর্তমানে সংগঠনটি শিক্ষকদের সার্বিক সহযোগিতা, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি ও সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে। পাশাপাশি প্রাথমিক স্তরের পাঠ্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন, কাব-স্কাউট ও সাংস্কৃতিক কার্যক্রম সক্রিয় রাখা এবং শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়েও ভূমিকা রাখছে সমিতি।

নবগঠিত কমিটির নেতারা জানান, আগামী দিনগুলোতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন, বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম চালু করা এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে শিক্ষকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে।

এমএসএম / এমএসএম

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার