ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর সাবেক স্বামীর আত্মহত্যা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৩:২০

ঢাকার ধামরাইয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অসুস্থ্য অবস্থায় অভিযুক্ত স্বামী বদর উদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও।
বুধবার (২০ আগস্ট) সকালে দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিংকি আক্তার (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদর উদ্দিন (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

জানাযায়,গত চার বছর আগে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। পিংকি ও বদর উদ্দিনের চার বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। তবে চলিত বছরের ২৪ এপ্রিল মাসে পারিবারিক কলহের কারণে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে আসেন বদর উদ্দিন। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদর উদ্দিন নিজেও বিষক্রিয়া পান করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্বামী বদর উদ্দিন স্ত্রী পিংকি আক্তারকে হত্যার পর বিষক্রিয়া পানে তারও মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মরদেহগুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি বব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার