ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় জুলাই গণঅভ্যুত্থানের ২ শহিদের কবরে উপজেলা নির্বাহী অফিসারের শ্রদ্ধা নিবেদন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৫ বিকাল ৫:৪১

পঞ্চগড়ের বোদায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু ছায়েদ ও শহিদ সুমন ইসলাম এর কবরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম দোয়া ও  শ্রদ্ধা নিবেদন করেছেন। 

বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা মাড়েয়া ইউনিয়নের নতুনবস্তি গ্রামের আবু ছায়েদ ও সাকোয়া ইউনিয়নের আমিননগর গ্রামের সুমন ইসলামের কবর জিয়ারত ও দোয়া করেন এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে ফলমূল প্রদান করেন বোদা উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। 

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, শহিদরা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। আমরা শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা সোলেমান আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন মজনু

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নওগাঁয় পৃথকভাবে দু'টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্টের উদ্দ্যেগে ৫শত জন রোগির ফ্রী চিকিৎসা সেবা প্রদান।

হাকিমপুরে "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উদ্বোধন

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

​রাণীনগরে ডেঙ্গু নির্মূলে ৩ মাসের সমন্বিত অভিযান শুরু

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন