ডাসারে ইউপি সচিবের বদলির দাবিতে মানববন্ধন
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সচিব মো. জলিল মোড়লের বদলির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নুরমোহাম্মদ হাওলাদার, সদস্য মো. রুবেল তালুকদার,
মো. ইউসুফ খান, মো. ওয়াজেদসহ শতাধিক মানুষ। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সচিব জলিল মোড়ল দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। তিনি অফিস পরিচালনায় স্বেচ্ছাচারিতা করেন এবং টিসিবির ডিলারদের সঙ্গে মালামাল ভাগাভাগি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দ্রুত বদলির জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত সচিব জলিল মোড়ল দাবি করেন, অসুস্থতার কারণে তিনি নিয়মিত অফিস করতে পারেন না। এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ- উল- আরেফীন বলেন, অভিযোগের বিষয়ে তিনি অবগত আছেন। তবে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত