ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বেলাল উদ্দিন মুন্নার বিরুদ্ধে অভিযোগের পাহাড়


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৭:১

মোহাম্মদ বেলাল উদ্দিন ওরফে মুন্না সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরীতে বেশ কয়েক বছর ধরে গৃহনির্মাণ ব্যবসায় যুক্ত থাকলেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। সন্ত্রাসী হামলা থেকে শুরু করে চাঁদাবাজি এমনকি নিজের বাবাকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার নামে রয়েছে চট্টগ্রামের বহদ্দারহাটে ঘটে যাওয়া নির্মম ৮ মার্ডার মামলার খাতায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ।

অভিযোগ রয়েছে ১৯৯৯ সালের ২ জুন নগরীর পাঁচলাইশের ওয়ার্ড কামিশনার লিয়াকত আলি হত্যাকান্ডের ১২ আসামির মধ্য অন্যতম ছিলেন মোহাম্মদ বেলাল মুন্না। সেই হত্যা কান্ডের পর আবদুল আজিজ নাম ধারণ করে পাসপোর্ট তৈরি করে সৌদি আরব চলে যায় মুন্না। লিয়াকত আলী হত্যার পর মামলা নিষ্পত্তি হওয়ার পর সে দেশে ফিরে আসে এবং নিজের প্রথম স্ত্রীকে অস্বীকার করে। পাশাপাশি অমতে আরেকজনকে বিয়ে করে। এরপর থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং সম্পত্তি নিজের নামে লিখে নেয়ার জন্য পিতার ওপর নির্যাতন শুরু করে।

বিগত ২০১৬ সালের ১০ মে বাবাকে হত্যার উদ্দেশ্যে দ্বিতীয় স্ত্রী ও বাবাকের হত্যার উদ্দেশ্যে দ্বিতীয় স্ত্রী ও সুমন নামে একজনকে নিয়ে ব্যাপক মারধরও করে মুন্না। এতে আহত হন তার মাও। এসময় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেয় সে। এ ঘটনায় ১১ মে আবদুস সত্তার তার ছেলে মুন্না, স্ত্রী জেসমিন  ও বন্ধু সুমনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় মুন্নাকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। তৎকালীন অফিসার ইনচার্জ মহসিন মহসিন মামলার আসামী মুন্না প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ শিকার করেছে মর্মে জানান।

একই বছর দলিল জালিয়াতির এক মামলায় আসামী হয় বেলাল হোসেন মুন্না। ২০১৮ সালে ১৪ অক্টোবর বায়েজিদ এলাকায় ৪৩ জন মিলে বোমার বিস্ফোরণ ঘটানায় ১৪ নং আসামী হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয় মুন্নাকে। এ ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত ৪০ জনসহ মোট ৮৩ জনকে আসামি করে মামলা দায়ের করে বায়েজিদ থানা পুলিশ। এত মামলা ও সন্ত্রাসী হামলার অভিযোগ মুন্নার বিরুদ্ধে থাকলে সে এখনও ধরাছোঁয়ার বাইরে। সে কোন এক পরাশক্তির মাধ্যমে নিজেকে আইনের আওতার বাইরে রাখতে সক্ষম রয়েছে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন