ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ২:১২

বলিউডে তারকাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য নিয়ে বিতর্ক বহু পুরোনো। এবার এই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেনঅভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছেন, একই পরিমাণ কাজের জন্য কেন নারী ও পুরুষের পারিশ্রমিক সমান হবে না? 

এক অনুষ্ঠানে কৃতি বলেন, ‘সমস্ত ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি, আমি বুঝি না যে কেন বেতনের এত তারতম্য হয়? কারণ, কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না মহিলা সেটা কোনও ব্যাপারই না।’

তার কথায়, ‘পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনও মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।’

তার মতে, যদি নারীকেন্দ্রিক কোনও ছবিও তৈরি হয় সেক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক ছবির থেকে কম বাজেট ধরা হয়। অভিনেত্রীর কথায়, ‘আমার মনে হয় এটা একটা বৃত্তের মতো।’ 

শেষে বলেন, ‘যেখানে পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় কোনও নারীকেন্দ্রিক ছবি ভাল ব্যবসা করতে পারে না এবং তারপর ধরেই নেওয়া হয় যে এই কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি।’

এমএসএম / এমএসএম

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি