ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ইসলাম ও দেশ প্রেমিক শক্তিকে বিজয়ী করতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ৪:১৩

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি ও দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে সকল (রুকন) সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বিগত ৫ আগস্টের পট পরিবর্তনের পর জামায়াতের প্রতি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেড়েছে। আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জনগণ জামায়াতকে দেখতে চায়। জাতির এ প্রত্যাশা পূরনে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগন আর এদেশে কোন সন্ত্রাস, চাঁদাবাজ এবং ফ্যাসিস্টদের ক্ষমতায় দেখতে চায়না। জুলাই অভ্যুত্থানের শহীদ ও গাজীদের যেই প্রত্যাশা ছিলো একটি শোষনমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার বিনির্মাণ। সেই প্রত্যাশা পূরনে জামায়াতের সকল জনশক্তি এবং দেশপ্রেমিক সকল নাগরিককে সাথে নিয়ে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম ও দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় সাংগঠনিক কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্টিত রুকন সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মোঃ ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রুকন সমাবেশে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও
উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এম সাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, সিলেট মহানগর পেশাজীবি বিভাগের থানা আমীর আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম,  উপজেলা নায়েবে আমির মোঃ ফয়সল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন। 
রুকন সমাবেশ শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগরী আমির প্রধান অতিথির বক্তব্যও রাখেন।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা