ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

বিদেশ যাওয়ার অর্থ জোগাড়ে ভ্যান ছিনতাইয়ের পর লিমনকে হত্যা করা হয়


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ৪:২১

যশোরের অভয়নগরে ভ্যানচালক লিমন শেখ হত্যায় খুনি বিল্লাল হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ভ্যান ও ব্যাটারি সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গেল বৃহস্পতিবার অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বুধবার সকালে উপজেলার নূরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিল্লাল উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের বুনোরবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নূরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে হত্যা ও ছিনতাইয়ের কথা স্বীকার করে বিল্লাল।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি জানান, বিদেশের টাকা জোগাড় করতে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে আসামি। ঘটনার দিন গত সোমবার (১১ই আগস্ট) রাত ১০টার দিকে নূরবাগ এলাকা থেকে লিমনের ভ্যান ভাড়া করে শংকরপাশা গ্রামের নাসির ফারাজীর বাগানের কাছে পৌঁছালে তাকে প্রথমে ভ্যান নিয়ে নেওয়ার জন্য জোড়াজুড়ি করতে থাকে বিল্লাল ভ্যানচালক লিমন না দিতে চাইলে একপর্যায়ে তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। ওসি আরও বলেন, চারটি ব্যাটারি উপজেলার চাকই বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী লিটনের কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে একটি ব্যাটারি খুলনার ফলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের সঞ্জয় নামে এক যুবকের কাছে বিক্রি করে। আসামির স্বীকারোক্তি মোতাবেক দিনব্যাপী পুলিশ ও ডিবি যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ব্যাটারি ও ভ্যান উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা এটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ এবং আসামি বিল্লালকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ