ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

শ্রীনগরের খাহ্রায় মদ্যপান করে যুবককে মারধরের অভিযোগ


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৭:৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বিরুদ্ধে মদ্যপান করে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের শিকার আহত পলাশ কবিরাজ (৩৫) নামে ওই যুবক ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎধীন। পলাশ ইউনিয়নের খাহ্রা গ্রামের ওমেষ কবিরাজের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বুধবার রাতে বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা কবিরাজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পলাশের চাচা সুবাষ কবিরাজ ঢাকায় বসবাস করেন। খাহ্রা তার বাড়ির কাছে রাস্তার পাশে একটি মার্কেট নির্মাণ করছেন। পলাশ চাচার নির্মাণকাজের দেখভাল করেন। ওই দিন রাতে দৈনিক কাজ শেষে রাজমিস্ত্রিরা বাড়ি যাওয়ার জন্য অটোরিকসার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হঠাৎ কোনো কারণ ছাড়াই পলাশসহ মিস্ত্রিদের গালমন্দ করতে থাকেন। কেন গালিগালজ করছেন- পলাশ জানতে চাইলে আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে বলেন, তুই আমাকে চিনছ না। ‍এই বলে আরো উত্তেজিত হতে থাকেন। এ সময় আব্দুল মান্নান মদ্যপ অবস্থায় ছিলেন জানান তারা। 

ভুক্তভোগী পলাশ জানান, আব্দুল মান্নানসহ তার লোকজন আমাকে মারধর করে। এ সময় একজন আমাকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। শরীরের বিভিন্ন স্থানে মোট ১৯টি সেলাই করা হয়েছে। 

বাড়ৈখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার এ বিষয়ে জানান, আমি শুনেছি সে মদ্যপান করে পলাশকে মারধর করেছে। এটা ন্যক্কারজনক ঘটনা। 

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি আমার পোলাপান কিছু করলে শেষ পর্যন্ত দোষটা আমার ওপরই আসবে। তবে মদ্যপান করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায় ন্যক্কারজনক এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। আমি লোক পাঠিয়েছিলাম। রোগী এখনো হাসপাতালে আছেন। 

এমএসএম / জামান

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত