ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎহীন মাওলানা ভাসানী সেতু, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ২২-৮-২০২৫ বিকাল ৬:৪৮

কুড়িগ্রামের চিলমারী-হরিপুর তিস্তা নদীর উপর নির্মিত ‘মাওলানা ভাসানী সেতু’র বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে সেতুর দক্ষিণপ্রান্তের সুন্দরগঞ্জের হরিপুর মধ্য বোচাগাড়ি এলাকায় মাটির ভেতর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের আনুমানিক ৩০০ মিটার তার চুরি হয়। এতে করে সেতু এলাকার প্রায় ৩ কিলোমিটার অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, ফলে চলাচলকারীরা পড়েছেন চরম ঝুঁকিতে।
স্থানীয় এলজিইডি সুত্রে জানাগেছে, গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেতুর দক্ষিণপ্রান্তের সুন্দরগঞ্জের হরিপুর মধ্য বোচাগাড়ি এলাকায় বৈদ্যুতিক সংযোগ বক্স থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মাটির নিচে স্থাপিত মূল্যবান কেবলগুলো কেটে নিয়ে যায়। এতে সেতু ও দুই পাশের অ্যাপ্রোচ সড়কে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চীনের নির্মাণ প্রতিষ্ঠান সেতুটির বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে স্থাপন করেছিল। কেবলগুলো চুরি যাওয়ায় দ্রুত লাইন মেরামত করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি ৫/৬ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার।’
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, অন্ধকারে সেতু পারাপার এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা করছেন যাত্রী ও চালকেরা। ইতোমধ্যে ঘটনাটি নিয়ে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রমনা পাত্রখাতা এলাকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিদ্যুৎ বিচ্ছিনের কারণে সন্ধ্যা নামতে অন্ধকারে ঢেকে যাচ্ছে সেতু এলাকা। এতে চুরি ও ছিনতাইয়ের শঙ্কা বাড়ছে।’
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ জানায়নি। তবে নিরাপত্তার স্বার্থে টহল জোরদার রয়েছে।’
উল্লেখ্য গত বুধবার (২০ আগস্ট) দুপুরে চিলমারী-সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুর উদ্বোধন করেন অন্তবতী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১৪৯০ মিটার পিসি গার্ডার এ সেতু নির্মাণে ব্যয় হয় ৯’শ ২৫ কোটি টাকা।

এমএসএম / এমএসএম

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার