ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

শ্রীনগরে রাঢ়িখাল স্লুইসগেটের সামনে ভেসালে পোনা নিধন!


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৭:২৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যায়ের পাশে স্লুইসগেটের সামনে অবৈধভাবে ভেসাল স্থাপন করে অবাধে বিভিন্ন জাতের পোনা মাছ নিধন করা হচ্ছে। শ্রীনগর-দোহার সড়কের রাঢ়িখালে পানিপ্রবাহের জন্য গুরুত্বপূর্ণ স্লুইসগেটটির মুখ আটকে ভেসালটি স্থাপন করে দুলাল দাস নামে এক জেলে। দুলাল দাস উত্তর রাঢ়িখাল গ্রামের শ্রীনভাসী দাসের ছেলে।

সরজমিন দেখা গেছে, রাঢ়িখাল, আড়িয়াল বিলসহ অত্র এলাকার পানি প্রবাহের মাধ্যম স্লুইসগেটটির সামনে নিষিদ্ধ ভেসাল জাল দিয়ে পোনা মাছ নিধন করা হচ্ছে। এ সময় ভেসালে থাকা এক ব্যক্তির কাছে জানাতে চাইলে তিনি বলেন, তার নাম দুলাল দাস। তিনিই ভেসালের পারমিশন এনেছেন। নিষিদ্ধ ভেসালের পারমিশন কিভাবে আনলেন- এমন প্রশ্নের জবাবে দুলাল দাস কোনো সুদত্তর দিতে পারেননি। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি সিন্ডিকেট রাঢ়িখাল স্লুইসগেটের সামনে ভেসাল স্থাপনের জন্য জেলের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে জেলেকে ভেসাল পাতার সুযোগ করে দেয়া হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভেসাল বসানো প্রসঙ্গে দুলাল দাসের কাছে জানতে চেয়েছিলাম। দুলাল আমাকে বলছে ভেসাল বসানোর অনুমতি রয়েছে তার।

এ ব্যাপারে শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, এই মুহূর্তে বাড়ৈখালী ও হাঁসাড়া এলাকায় ভেসাল উচ্ছেদ অভিযান চলছে। রাঢ়িখাল স্লুইসগেটের সামনের ভেসালটিও উচ্ছেদ করা হবে। 

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ