ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

কসবায় ১৬৫ মন নিষিদ্ধ পলিথিনসহ এক জন আটক


কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ২:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৬৫ মন নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তির নাম কৃষ্ণপদ সাহা (৫৫)। তিনি কসবা উপজেলার সাহাপুর গ্রামের মৃত রায়মোহন সাহার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাপুর গ্রামে কৃষ্ণপদ সাহার ঘর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে।বর্তমান বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা। এসময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের  জানান।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষ্ণপদ সাহা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬৫ মন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ