নিখোঁজ ব্যবসায়ী শফিকুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আকুতি
জরুরী প্রয়োজনে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান শফিকুল ইসলাম (৫২)। মধ্যরাত অবধি বাড়ি ফিরে না আসলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীর বাড়িতে সন্ধান না পেয়ে নিখোঁজ শফিকুলকে ফিরে পেতে থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর ভাই।
ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া গ্রামে। শফিকুল ইসলাম পোতপাড়া গ্রামের মন্টুর বাড়ি সংলগ্ন মৃত আব্দুল মান্নান শেখের ছেলে। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী।
নিখোঁজ শফিকুল ইসলামের ভাই শেখ নবীউল্লাহ বলেন, ‘গত বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে জুরুরী প্রয়োজনে শফিকুল ভাই বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পাইকপাড়া চৌরাস্তার মোড় হতে তিনি নিখোঁজ হন। ছেলের অপেক্ষায় মধ্যরাত পর্যন্ত আমার বৃদ্ধ মা বারান্দায় বসে ছিলেন। পরদিন সকাল থেকে নিখোঁজ ভাইয়ের সন্ধানে আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের বাড়িসহ বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করা হয়। কোথাও না পেয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে আমি নিজে অভয়নগর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেছি।’
শেখ নবীউল্লাহ আরো বলেন, ‘নিখোঁজের সময় শফিকুল ভাইয়ের পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি। তিনি অবিবাহিত। মাথার চুল কালো, মুখে ছোট সাদাকালো দাড়ি, গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন ৮০ কেজি।
এ ব্যাপারে শুক্রবার (২২ আগস্ট) বিকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘শফিকুল ইসলাম নিখোঁজের লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তকাজ শুরু করা হয়েছে।’
এদিকে ২ দিন পার হলেও নিখোঁজ শফিকুলের সন্ধান না পেয়ে তার বৃদ্ধ মা নুরজাহান বেগম পাগলপ্রায়। তাই সন্ধান পেলে নিকটস্ত থানা অথবা ০১৯২৬-৮৬৫৯০২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার