চলন্ত ট্রেনে জন্ম নেয়া শিশুর ঘটনায় সম্মাননা পেলেন সংশ্লিষ্টরা
চলন্ত আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে সন্তান প্রসব করেন এক মহিলা। তার সন্তান প্রসবে সহযোগিতা করেন একজন নবীন সার্জন, একজন শিক্ষানবিস আইনজীবী, গার্ড, টিটি, ক্যারেজ অ্যাটেন্ডেন্ট ও সাংবাদিকসহ ট্রেনের যাত্রীরা। এরকম মানবিক সহযোগিতাকে উৎসাহিত করতে রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ তার কনফারেন্স রুমে চলন্ত ট্রেনে সন্তান প্রসব ঘটনায় সহায়তাকারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- ৪২তম বিসিএস পাশকরা ডা. ফারজানা তাসনীম, পাবনা জজ আদালতের শিক্ষানবিস আইনজীবী মুক্তা রাণী কর্মকার, ট্রেনটির গার্ড এএম আজিমুল হোসাইন, রুবায়েত হাসান, পরিচর্যক সাব্বির হোসেন ঝলক (ঈশ্বরদী), মুক্তার হোসেন, সহকারী বাবুল খান, টিটি মো. সুমন, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন এবং ট্রেনের পরিচ্ছন্নতাকর্মী দীপক। পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। এছাড়া তাদের একটি করে প্রশংসাপত্রও দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পশ্চিম রেলওয়ে জিএম মিহির কান্তি গুহ, অতিরিক্ত জিএম, সিসিএম, সিপিও, এস ডাব্লু, রেল শ্রমিক লীগ নেতৃবৃন্দহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে সন্তান প্রসবের জন্য সাবিনা ইয়াসমিন (২৫) নামের এক নারীকে রাজশাহী আনা হচ্ছিল। নাটোরের আব্দুলপুর ও রাজশাহীর আড়ানীর মাঝামাঝি স্থানে ট্রেনের মধ্যেই ওই নারী একটি সন্তানের জন্ম দেন। ওই নারীর সাথে তার এক বোন ও চাচী ছিলেন। তবে ট্রেনের মধ্যে প্রসব বেদনায় ছটফট শুরু করলে তারা কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। তখন প্রথমেই এগিয়ে আসেন পাশের সিটে বসা মুক্তা রাণী কর্মকার। বাচ্চাটি জন্মের পর এসে নাড়ি কাটেন ডা. ফারজানা তাসনীম। তিনি ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখনো কোথাও যোগ দেননি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied