তারাগঞ্জে পিটিয়ে হত্যা মামলার এজাহারে গরমিল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
রংপুরের তারাগঞ্জে রূপলাল দাস ও প্রদীপ দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারে অনেক গরমিল পাওয়া গেছে বলে ভুক্তভোগী জানায়।পুলিশের ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন উঠেছে।ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও, মামলার কাগজে এসবের উল্লেখ নেই। নিহতদের পরিবার বলছে, পুলিশ ইচ্ছা করে মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছে যাতে আসল অপরাধীরা রেহাই পায়।
রূপলালের ছেলে জয়দাস অভিযোগ করে বলেন, আমার বাবাকে মারার সময় পুলিশ ঘটনাস্থলে ছিল, কিন্তু মামলায় সেটা লেখা হয়নি। পুলিশ উল্টো লিখছে, হাসপাতালে গিয়ে বাবাকে দেখেছে। মামলার কাগজ পুলিশ নিজেরাই বানিয়েছে, আমার মায়ের সই নিয়ে গেছে, কিন্তু তাঁকে কিছুই জানানো হয় নাই।
রূপলালের স্ত্রী ভারতী রানী মালতি বলেন,
আমি কিছুই জানি না।কাগজে কী লেখা আছে। পুলিশ শুধু সই নিয়ে গেছে।পরে শুনি, আমি নাকি মামলার বাদী।
নিহতের মেয়ে নুপুর দাস বলেন, আমার বাবা আর দাদাকে বুড়িরহাট স্কুল মাঠে ফেলে রাখেছিল।আমি গিয়ে পুলিশকে বলি এটা আমার বাবা ও দাদা।কিন্তু মামলায় লেখা হয়েছে, পুলিশ নাকি হাসপাতাল থেকে লাশ পেয়েছে। এটা পুরোপুরি মিথ্যা কথা।
পরিবারের অভিযোগ, প্রথমে জিকরিয়া হাজীর বটতলায় দুইজনকে আটক করে মারধর করা হয়, এরপর টেনে হিঁচড়ে বুড়িরহাট স্কুল মাঠে নিয়ে আবার পেটানো হয়।পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে বাঁচানোর চেষ্টা করেনি।
ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কারা মারধর করেছে। কিন্তু মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।পরিবার বলছে, এর মাধ্যমে চিহ্নিত অপরাধীদের আড়াল করা হচ্ছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, মামলা তো বাদী করে, পুলিশ না।প্রকৃত অপরাধী কোনভাবে রেহাই পাবে না।
নিহতদের পরিবার ও স্থানীয়দের দাবি, ঘটনার সঠিক তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং পুলিশের ভূমিকাও তদন্ত হওয়া উচিত।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু