কসবায় অস্ত্র উদ্ধারসহ এক যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি এয়ার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদেরের সার্বিক নেতৃত্বে শনিবার (২৪ আগস্ট) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের রগুরামপুর এলাকা থেকে একটি কালো রঙের এয়ার পিস্তলসহ হাবিবুর রহমান ওরফে রহিম (২৫)কে আটক করেছেন। আটককৃত হাবিবুর রহমান ওরফে রহিম কসবা মইনপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, পূর্বে তিনটি চুরি ও দুইটি ডাকাতিসহ মোট পাঁচটি মামলার আসামি এই হাবিবুর রহমান ওরফে রহিম। উদ্ধারকৃত এয়ার পিস্তলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার