বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও হাসপাতাল সিলগালা
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি প্রাইভেট হাসাপাতাল সিলগালা ও একটি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানে পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন কামাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বে প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব, সেনাবাহিনী ও পুলিশের একটি করে দল উপস্থিত ছিলেন।
এসময় কামাল হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রি করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রদর্শন না করা এবং কোন দায়িত্বরত চিকিৎসক ও নার্স না থাকা সহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুত, ব্যবহৃত ইনজেকশন রাখা এবং সেবার প্রদানের পরিবেশ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা এবং হাসাপাতালটি সিলগালা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা বলেন, হাসাপতালে অভিযানকালে দেখা যায়, হাসাপাতালটি কোন সেবা প্রদানের পরিবেশ নেই এবং দায়িত্বরত কোন চিকিৎসক কিংবা নার্স আমরা পাইনি। অনিয়ম থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা সহ হাসপাতাল সিলগালা করা হয়েছে।
বোদা উপজেলা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, “মানুষের অভিযোগের ভিত্তিতে আমরা সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি, অভিযানে তাদের ব্যপক অনিয়ম সহ কোনা কাগজপত্র পাই নাই। ওটি থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ব্যবহৃত ইনজেকশন পাওয়া গিয়েছে। সেবা দেওয়ার মত হাসাপাতালের পরিবেশ এখানে নেই। এখানে রোগীদের মানসম্মত সেবা দেওয়া হয় না। আমরা যে ঔষধগুলো পেয়েছি তার প্রায় সবই মেয়াদ উত্তীর্ণ। এমনকি ২০২২ সালের মেয়াদ উত্তীর্ণ ঔষধ তারা ব্যবহার করছে। আমাদের উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং ব্যবসায়ী ও ক্লিনিক কর্তৃপক্ষকে সচেতন করা, যাতে তারা আইন মেনে সেবা প্রদান করে এবং জনগণ প্রতারিত না হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব বলেন, “এ ধরনের অভিযানে সাধারণ মানুষ উপকৃত হবে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এখন থেকে আরো সতর্ক থাকবে। এতে সেবার মান বাড়বে এবং রোগীরা সঠিক চিকিৎসা পাবে।”
অভিযান চলাকালে এলাকাবাসী যৌথবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন কার্যক্রম চালানোর আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়