ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর


লালমাই (কুমিল্লা) প্রতিনিধি photo লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ১২:২৭

কুমিল্লার লালমাইয়ে বিয়েবাড়িতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সাজসজ্জা শেষ, হলুদের অনুষ্ঠানও সম্পন্ন, কনের গেটে বরকে ফুল-মিষ্টি দিয়ে বরণ—ঠিক তখনই ছড়ালো বোমা ফাটানো অভিযোগ। স্থানীয় এক ব্যক্তি দাবি করেন, বর আগে থেকেই বিবাহিত।

এ অভিযোগের পরপরই কনের পরিবার বর ও তার স্বজনদের পাশের একটি ঘরে আটক করে শারীরিকভাবে নির্যাতন করে। পরে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বরপক্ষের কাছ থেকে নগদ টাকা, চেক, সোনা ও মোবাইলফোন রেখে মোট ১৫ লাখ টাকার জরিমানা আদায় করা হয়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কুমিল্লাদ লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছোট বিজরা গ্রামে। পরদিন শনিবার রাত থেকেই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের ছোট হাড়গিলা গ্রামের কাতারপ্রবাসী শেখ রাসেল (২৬) ও ছোট বিজরা গ্রামের মাদ্রাসা ছাত্রী ফারহানা আক্তার মুন্নীর (১৫) বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। সব আয়োজনও শেষ হয়েছিল।

কনের দাদা আলী আক্কাস বলেন, “আমার নাতিন এ বছর দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। প্রবাসী ও সচ্ছল ছেলে দেখে বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু গেটে আসার পর জানতে পারি বর আগে বিয়ে করেছে। তখন তাকে ঘরে আটকে স্থানীয় নেতাদের উপস্থিতিতে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।”

তিনি আরও জানান, জরিমানার টাকা, চেক, স্ট্যাম্প ও সোনা স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ারের কাছে আছে। তবে এর কিছুই কনের পরিবার পায়নি।

বর শেখ রাসেল অভিযোগ করে বলেন, “আমি কাতারে দীর্ঘ ৮ বছর ধরে ব্যবসা করছি। আগেও একবার প্রতারণার শিকার হয়েছিলাম, যার সমঝোতা আইনজীবীর মাধ্যমে হয়েছে। এবারও আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে কনের বাড়িতে আটকে রেখে চাঁদাবাজির মতো টাকা আদায় করা হয়েছে।”

রাসেলের ছোট ভাই মাহদী হাসান হৃদয় জানান, নগদ ২ লাখ টাকা দেওয়ার পর তাদের কাছ থেকে ৮ লাখ ও ৫ লাখ টাকার দুটি চেক নেওয়া হয়। এ ছাড়া কনের জন্য কেনা প্রায় ৪ ভরি সোনা, ট্রলি ভর্তি পোশাক-সাজসজ্জা, একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোনও রেখে দেওয়া হয়। এমনকি ৫০ টাকার মূল্যের পাঁচটি খালি স্ট্যাম্পেও তার স্বাক্ষর নেওয়া হয়।


এ বিষয়ে জানতে চাইলে সালিশ বৈঠকের সভাপতিত্বকারী বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা