ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

কসবায় বিদেশি মদসহ নারী আটক


কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ১২:৪০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদেশি মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের। এর আগে রবিবার রাতে উপজেলার তারাপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তারাপুর এলাকার লুৎফর রহমানের মালিকানাধীন দোচালা টিনের ঘরের ভাড়াটিয়া আলমগীরের শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিক বস্তায় মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে—Signature Premier Whisky ২০ বোতল, Royal Stag ১১ বোতল এবং Blenders Pride Exclusive Premium Whisky ১১ বোতল। অভিযানকালে আলমগীরের স্ত্রী রোকসানা আক্তার (২৫)-কে আটক করে পুলিশ। তিনি কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে সোমবার ভোরে উপজেলার কাইমপুর এলাকায় এস আই ফারুক হোসেন অভিযান চালালে মো. জলিল ও মো. আক্কাস নামে দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “আটক আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ