অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ
অখন্ড বিজয়নগর রক্ষার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে এক ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট সোমবার সকাল ১০ টাই বিজয়নগর উপজেলার চান্দুরায় বিজয়নগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মূখ্য সংগঠক মো: আতাউল্লাহ, এনসিপির বিজয়নগর উপজেলার উপজেলা প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল ইসলাম, এনসিপির জেলা কমিটির সদস্য জয়ন্তী বিশ্বাস, বিএনপি নেতা রাষ্ট্র মিয়া প্রমুখ।
এ ছাড়াও বিজয়নগর উপজেলার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। অখন্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনে শুনানিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো: আতাউল্লাহ ও অন্যান্য নেতাকর্মীদের উপর বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও তার সহযোগীদের অতর্কিত হামলার প্রতিবাদে এবং তার শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সমাবেশে আতাউল্লাহ বলেন আগামী তিন দিনের মধ্যে রুমিন ফারানাকে গ্রেফতার করতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা চাই বিজয়নগর উপজেলা একটি আলাদা আসন আমাদের এ দাবী এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। আমরা কোন চক্রান্তকারীর কাছে মাথা নত করব না। নির্বাচন কমিশনার আমাদের বক্তব্য শুনেনি আমরা মনে করি এই নির্বাচন কমিশনার একটি আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। এছাড়াও তিনি বলেন নির্বাচন কমিশনে আমার উপর হামলা করা হয়েছে আমি এ হামলার বিচার চাই।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান