জয়পুরহাটে ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি
দেশব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির অংশ হিসেবে জয়পুরহাটে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে জানানো হয়েছে, দেশের প্রায় ৮ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৪ লাখাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো—উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০ শতাংশে উন্নীত করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম যুগোপযোগীভাবে ইংরেজি ভার্সনে আধুনিকায়ন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটসহ টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ।
এছাড়া প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, প্রকৌশল ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার দাবি উত্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আইডিইবি'র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা সভাপতি প্রকৌশলী রেজাউল আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী খালেদুল হক, সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক প্রকৌশলী বিপুল কুমার, সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’