ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৫-৮-২০২৫ বিকাল ৫:৮

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সকল কার্যক্রম স্থগিতসহ দুই দফা দাবীতে জয়পুরহাট পৌরসভার প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. রেজা স্মারকলিপিটি গ্রহণ করেন।

দাবিদার নাগরিকদের প্রথম দাবি হলো— কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সকল কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত পৌরসভা থেকে পত্র জারি করে মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের অবহিত করার দাবি জানানো হয়।

দ্বিতীয় দাবিতে বলা হয়— ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে জয়পুরহাট পৌর এলাকার ভোটারদের ভোটে নির্বাচিত মেয়র ও তার পরিষদ গণশুনানির মাধ্যমে যে পরিমাণ হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করবে, নাগরিকরা তা পরিশোধ করবেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সচেতন পৌর নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, গ্রিন এন্ড ক্লিন জয়পুরহাটের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আলী হাসান মুক্তা প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার