ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৫ বিকাল ৫:৫৬

ফুলহামের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। সুযোগ নষ্ট করেন ব্রুনো ফার্নান্দেস। যা প্রভাব ফেলে ম্যাচের ফলাফলে। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ম্যাচের ৩৩তম মিনিটের ঘটনা। ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন ম্যাসন মাউন্ট। এতে পেনাল্টি পায় ইউনাইটেড। তখন অধিনায়ক নিজেই কিক নিতে আসেন। এরপর পেনাল্টি মিসের পাশাপাশি রেফারির সঙ্গে ধাক্কা লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে।

বল জায়গামতো বসিয়ে যখন কিক নেওয়ার জন্য কিছুটা পেছনে যান ফার্নান্দেস তখন রেফারি ক্রিস ক্যাভানাহর সঙ্গে ধাক্কা লাগে তার। ফলে সেই চেষ্টা থামিয়ে পুনরায় কিক নেন ফার্নান্দেস। তবে এবার তিনি বল পাঠান ক্রসবারের ওপর দিয়ে।

এই ঘটনায় রেফারিকে পুরোপুরি দায় না দিলেও ইউনাইটেড অধিনায়ক মনে করেন, রেফারির ক্ষমা চাওয়া উচিত ছিল। কারণ প্রথমবার যখন রেফারির সঙ্গে তার ধাক্কা লাগে তখন মনযোগে বিঘ্ন ঘটেছিল। যার প্রভাব পড়েছে পেনল্টি কিক নেওয়ার সময়।

তিনি বলেন, 'আমি হতাশ ছিলাম। পেনাল্টি শট যে নেয়, তার ওই নির্দিষ্ট সময়ের নিজস্ব কিছু প্রক্রিয়া থাকে, সেগুলো একেবারে নিজের মতো করে। রেফারি দু:খপ্রকাশ না করায় আমার খারাপ লেগেছিল…তবে এটা পেনাল্টি মিস করার পেছনে অজুহাত নয়।'

'বলে আমার শটটা খুব খারাপ হয়েছিল। বলের অনেক নিচে আমার পা পড়েছিল আর একারণেই বল ক্রসবারের ওপর দিয়ে যায়।'-যোগ করেন তিনি।

এমএসএম / এমএসএম

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ