ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৫ বিকাল ৬:২৩

বলিউড সুপারস্টার সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন আশিকা ভাটিয়া। অভিনয়ের পাশাপাশি এখন তিনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় তারকা। সম্প্রতি ভক্তদের চমকে দিয়েছেন তার অসাধারণ ওজন কমানোর যাত্রা সামনে এনে।
এক বছরে আশিকা ভাটিয়ার ওজন ৬২ কেজি থেকে নেমে আসে ৫০ কেজিতে। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ট্রান্সফরমেশন রিল শেয়ার করেন, যেখানে ভক্তরা তার আগের ও বর্তমানের ছবি দেখে মুগ্ধ হয়। অনেকে তার এই রূপান্তরের প্রশংসা করলেও, সমালোচনার মুখেও পড়তে হয় ২৬ বছর বয়সী এই অভিনেত্রীকে। 
অনেকে অভিযোগ করেন, তিনি নাকি অস্ত্রোপচার করেই ওজন কমিয়েছেন। এসব গুঞ্জনের জবাবে তিনি  জানান, তার ওজন কমার আসল কারণ হলো হাইপারথাইরয়েডিজম-এমন একটি শারীরিক অবস্থা যেখানে থাইরয়েড হরমোন অতিরিক্ত পরিমাণে উৎপাদন হয়, যার ফলে ওজন দ্রুত কমতে থাকে।
আশিকা স্বীকার করেন, দিল্লিতে থাকার সময় কিছুদিন একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। প্রতিদিন মাত্র এক বেলা খাবার খেতেন।
ভক্তদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমি যখন দিল্লিতে ছিলাম, কোনো কারণ ছাড়াই খাওয়া বন্ধ করে দিই। প্রতিদিন মাত্র একবেলা খেতাম, আর সেটা আমার কাছে যথেষ্ট মনে হতো। কিন্তু এভাবে না করে স্বাস্থ্যকর ও টেকসই উপায়ে ওজন কমানোর চেষ্টা করাই সঠিক।’
প্রথমদিকে শারীরিক সমস্যার কারণে ওজন কমলেও পরে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে ট্রান্সফরমেশন সম্পন্ন করেন। ভারসাম্যপূর্ণ লো-কার্ব ডায়েট ও নিয়মিত ওয়ার্কআউটের মাধ্যমেই তার এই পরিবর্তন আসে। সূত্র: এনডিটিভি।

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়