ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৫ সকাল ৯:১৮

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে যোগ করলেন নতুন এক অর্জন। সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন তিনি।
স্ট্যাটাসে মিথিলা লেখেন— অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।
অভিনেত্রী আরও লেখেন, আমার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার মানে ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা—যেখানে আমাকে একদিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে, অন্যদিকে এগিয়ে নিতে হয়েছে এই ডিগ্রির পথচলা। এই অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে, শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি।
এরপর পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা লেখেন, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব—একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।
অভিনয়ের পাশাপাশি সমাজকর্ম ও শিক্ষা নিয়ে কাজ করছেন মিথিলা। এবার তার নামের সঙ্গে যুক্ত হলো নতুন পরিচয়— ডক্টর. রাফিয়াত রশিদ মিথিলা।

 

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়