ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

খুলনার ৩৪ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ১২:০

প্রথম  ধাপের স্থগিত থাকা খুলনার ৩৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, কোষ্টগার্ড ও আনসার সদস্যরা।

খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ৩৪টি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

খুলনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনের প্রথম ধাপে খুলনা জেলার বটিয়াঘাটা, কয়রা, দাকোপ, দিঘলিয়া ও পাইকগাছা পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।

ইউনিয়নগুলো হচ্ছে খুলনার বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা, আমিরপুর; কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী; দাকোপেরে পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া, বানিশান্তা।

এছাড়া দিঘলিয়া উপজেলার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটি, আড়ংঘাটা ও যোগীপুল; পাইকগাছা উপজেলার সোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, গদাইপুর, চাঁদখালী, দেলুটি, লতা, লস্কর ও কপিলমুনি ইউনিয়ন।এবারের নির্বাচনে খুলনার ৩৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১৫৬ জন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ৪৬৪ জন এবং ৩০৬ সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী রয়েছেন ৯ হাজার ৪৮৩ জন।

এরমধ্যে দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া কয়রা উপজেলার ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে শেখ সোহরাব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

খুলনার ৩৪টি ইউনিয়নে ৩২৭ কেন্দ্রের ১ হাজার ৯০০ ভোটকক্ষে ভোটারের সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৭৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ৩ লাখ ২৩ হাজার ৩৮৩ জন ও পুরুষ ভোটার ৩ লাখ ১৭ হাজার ৩৯৬ জন।

এবারের ইউপি নির্বাচনে প্রথমবারের মতো দুটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্রের ৪৯ ভোটকক্ষে ভোটার সংখ্যা ১৬ হাজার ১৪৭ জন এবং দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের ৯ কেন্দ্রের ৫৭ ভোটকক্ষে ১৯ হাজার ৪৮৫ জন ভোটার রয়েছেন। সরেজমিন কাতিয়ানাংলা কেন্দ্রে যেয়ে দেখা যায় ভোটরদের দীর্ঘ লাইন। প্রিজাইডিং অফিসার মাসুদুর রহমান বলেন, ১৪২৫ ভোটের মধ্যে ২৬০ টি ভোট গত ৩ ঘন্টায় পড়েছে। বৃষ্টি  ও ইভিএম এর কারনে ভোট দিতে ভোটারদের দেরি হচ্ছে। 

জামান / জামান

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান