ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পদ্মার ইলিশের স্বাদে সন্ধ্যা হলেই ভিড় বাড়ে ক্রেতাদের


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ১২:৪৩

মাদারীপুরের শিবচরের এক সময়ের ব্যস্ততম কাওড়াকান্দি ফেরিরঘাট। পদ্মা বহুমুখী সেতু প্রকলের কাজের জন্য ২০১৭ সালের ১৬ জানুয়ারি ঘাটটি স্থানান্তর করে কাঁঠাবাড়িতে নেয়া হয়। এরপর থেকেই এই এলাকাটি জনমানবহীন হয়ে পড়ে। তবে সম্প্রতি এই এলাকায় দিনের বেলায় কর্মব্যস্ততা কম থাকলেও সন্ধ্যার পরপরই বেশে জমজমাট হয়ে ওঠে। বেশ কয়েকটি হোটেলে পদ্মার ইলিশ ভাজা, ইলিশের ডিম, গরুর মাংসের খিচুড়ি, ডিম খিচুড়ি বিক্রির হিড়িক পড়ে যায়। আর হোটলগুলোতেও বেশ সাজসজ্জা, বিভিন্ন লাইটিংয়ের আলোর ঝলকানি, যা মানুষের দৃষ্টি কেড়েছে।

প্রাইভেটকারসহ মোটরসাইলে করে দূর-দূরান্ত থেকে সন্ধ্যা হলেই দলবেঁধে খিচুড়ি খেতে ছুটে আসেন সকল শ্রেণি-পেশার মানুষ। ফলে সন্ধ্যা হলেই কাওড়াকান্দি ঘাট এলাকাটি কর্মচাঞ্চল্য ফিরে আসে। প্রতিটি হোটেলে জমজমাটভাবে বেচা-কেনা চলে মধ্যরাত পর্যন্ত।

পুরাতন কাওড়াকান্দি ফেরিঘাটের মো. মুজাফফর শেখের মালিকানাধীন ‘খলিল হোটেল’-এর পরিচালক মো. খলিল মিয়া বলেন, প্রায় ৩০ বছর ধরে আমাদের হোটেল ব্যবসা। প্রথম দিকে ঘাট সরে যাওয়ার পর এখানে তেমন হোটেল ছিল না। তবে এখন নতুন নতুন কয়েকটি হোটেল হয়েছে। তবে আমরা খাবারে মান শতভাগ ঠিক রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা চেষ্টা করি। সেই সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার গ্রহণ করে থাকি। আমরা বরাবরই টাটকা খাবার পরিবেশন করে থাকি।

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত