উখিয়ায় ৪ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ আজুখাইয়ার সাদ্দাম আটক
কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকা পুর্ব দরগাবিল হতে ৪ কোটি ৮০ লাখ টাকার ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন রেজু আমতলী বিওপির সদস্যরা। এ সময় কৌশলে পালিয়ে যায় আরো দুই মাদক কারবারি। রোববার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাবিল এলাকার ঠান্ডা মিয়ার বাগানে ৩৪ বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন।
জানা যায়, আটককৃত সাদ্দাম হোসেন (১৯) আজুখাইয়া গ্রামের সৈয়দ আলমের ছেলে। এ সময় কৌশলে পালিয়ে যায় একই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) ও বদিউল আলমের ছেলে মো. রফিক মিয়া (২৯),।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রেজুআমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা চোরাকারবারি মিয়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপির ঠান্ডা মিয়ার বাগান এলাকার পূর্ব দরগার বিল নামক স্থানে গমন করে। পরবর্তীতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কতিপয় ইয়াবা চোরাকারবারিকে ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করতে সক্ষম হয়। তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ৪ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
জামান / জামান
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান