বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ পুশইন করা ১৬ জনের পরিচয় শনাক্ত, থানায় সোপর্দ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯ টার দিকে শিশু, নারী ও পুরুষসহ ১৩ রোহিঙ্গা ও ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ ভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার কুমারশাইল চা বাগান হতে ১ জন নারী ও ২ জন শিশু বাংলাদেশী বান্দরবানের বাসিন্দা এবং ৫ জন পুরুষ, ৪ জন নারী, ৪ জন শিশু মায়ানমার নাগরিকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিককে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের সময় বিজিবি টহলদল আটক করে। ১৩ জন রোহিঙ্গা কক্সবাজারের উকিয়ার কুতুব পালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আটককৃতদের দেওয়া তথ্য মতে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন যাচাই-বাছাই করে পরিচয় সনাক্তের পর থানায় সোপর্দ করেছে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিককে মঙ্গলবার সকালে বিজিবির টহল দল আটক করেছে। পরিচয় শনাক্তের পর তাদের বড়লেখায় থানায় সোপর্দ করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বুধবার জানান, ভারত থেকে পুশইন হওয়া ১৬ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ জন বাংলাদেশী ও রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলতেছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার