ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আড়িয়াল বিলে অস্থায়ী হাঁসের খামার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ১:৩৩

বিস্তীর্ণ আড়িয়াল বিলে অস্থায়ীভাবে গড়ে উঠেছে হাঁসের খামার। বিলের পানিতে দলবদ্ধভাবে অসংখ্য হাঁসের দল আহার খুঁজে বেড়াচ্ছে। আড়িয়াল বিলসংলগ্ন সড়কের উত্তর পাশেই একটি উঁচু শুকনা জমিতে এসব হাঁস লালন-পালনের জন্য টিন ও বাঁশ দিয়ে একচালা শেড তৈরি করা হয়েছে। খামার দেখভালের জন্য রাখা হয়েছে জলবল। বিখ্যাত আড়িয়াল বিল এলাকার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের শ্রীধরপুরে এমনই একটি হাঁসের খামারের সন্ধান মিলেছে। 

সরেজমিন জানা গেছে, পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবাগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আলম নামে এক ব্যক্তি বাড়ৈখালীর খাহ্রায় তার আত্মীয়ের বাড়িতে আসা যাওয়ার সুবাদে শখের বসে আড়িয়াল বিলের প্রাকৃতিক পরিবেশে হাঁসের খামারটি করেন। সেই ইচ্ছা থেকেই অস্থায়ীভাবে একটি শেডে খামারটি গড়ে তুলেন। প্রায় দেড় হাজার হাঁস লালন-পালন করা হচ্ছে এখানে। বর্ষার মৌসুমকে সামনে রেখে শুধু হাঁসের ডিম উৎপাদণের লক্ষ্যে খামারটি গড়ে তোলা হয়। বিলের পানি শুকিয়ে গেলে খামারটির সমাপ্তি হবে- এমটাই জানান কাজল মিয়া ও আলম মিয়া নামে এখানকার দায়িত্বে থাকা দুই খামার শ্রমিক। 

তারা বলেন, খামার থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৪০০ থেকে ৫০০ ডিম সংগ্রহ হচ্ছে। সপ্তাহে দুদিন পাইকাররা এখানে এসে এসব ডিম বিক্রির জন্য নিয়ে যান। মাসিক বেতনে হাঁস লালন-পালন করাসহ খামারের যাবতীয় কাজকর্ম করছেন তারা। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আড়িয়াল বিলের উন্মুক্ত জলাশয়ে এসব হাঁস শামুক, ঝিনুক ও ছোট মাছ শিকার করে বেড়ায়। এতে হাঁসের ফিডজাতীয় খাবার ক্রয়ে খামারির ব্যয়ের পরিমাণ অনেকাংশে কম হচ্ছে। আড়িয়াল বিলের প্রাকৃতিক পরিবেশে হাঁসের খামার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন খামারি। খামার থেকে প্রতি ১০০ পিস হাঁসের ডিম পাইকারের কাছে বর্তমান বাজারদরে বিক্রি করা হচ্ছে ১০০০-১২০০ টাকায়। বাজারে হাঁসের ডিমের ব্যাপক চাহিদা থাকায় পরীক্ষামূলকভাবে ক্যাম্বেল জাতের হাঁস লালন-পালন করা হচ্ছে এই খামারে।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ