ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৪:৩০

রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএফএ মো. ফিরোজ হোসেনের ভুল চিকিৎসায় একটি গর্ভবতী গাভীর বাছুরের মৃত্যু ঘটেছে এবং গাভীটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বুধবার (২৭ আগস্ট), ২০২৫-এ উপজেলার দোলাপাড়া গ্রামের আল-আমিন ইসলাম নামের এক খামারীর বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আল-আমিনের ৪ মাসের গর্ভবতী গাভীটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মো. ফিরোজ হোসেন ভুল চিকিৎসার মাধ্যমে পুনরায় কৃত্রিম প্রজনন করেন। ভিএফএ ফিরোজ হোসেন এবং বায়োলজিক অ্যাগ্রোভেট ঔষধ কোম্পানির বিক্রয়কর্মী ফারুক হোসেন (এআই কর্মী) মিলে এই ভুল চিকিৎসা দেন।

খামারী আল-আমিন জানান, গত ৪ মাস আগে তার গাভীকে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল। গত ১৫ আগস্ট হঠাৎ গাভীটির প্রস্রাবের রাস্তা দিয়ে লালা বের হতে দেখলে তিনি ভিএফএ ফিরোজ হোসেনকে ফোনে জানান। পরে ভিএফএ ফিরোজ এবং প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যুক্ত নন এমন একজন সহযোগী ফারুক হোসেনকে (এআই কর্মী) সাজিয়ে ঘটনাস্থলে নিয়ে আসেন। তারা গাভীটিকে 'হিটে এসেছে' বলে ভুল ধারণা দিয়ে একই সময়ে পরপর দুটি বীজ (পুনরায় কৃত্রিম প্রজনন) দেন। উল্লেখ্য, প্রতিটি পশু হাসপাতালে সরকারিভাবে কৃত্রিম প্রজনন কর্মী (এআই কর্মী) নিযুক্ত রয়েছেন।

এই ঘটনার পর গাভীটির যৌনপথ দিয়ে চারদিন ধরে রক্ত পড়তে থাকে এবং পেটে থাকা বাছুরটি মৃত অবস্থায় ১৩ দিনে বেরিয়ে আসে। বর্তমানে গাভীটির অবস্থাও আশঙ্কাজনক। আল-আমিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছেন। তিনি ভুল চিকিৎসায় বাছুরের মৃত্যু এবং গাভীটির আশঙ্কাজনক অবস্থার জন্য ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ভুল চিকিৎসার বিষয়ে অভিযুক্ত ফিরোজ (ভিএফএ) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "স্যারের কাছে (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা) খামারী আল-আমিন অভিযোগ দিয়েছে। তিনি তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নেবেন।"

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে দাপ্তরিক ব্যবস্থার কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক