রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ
যশোরের অভয়নগরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে নওয়াপাড়া পৌরসভার অর্ধ কোটি টাকার একটি বুলডোজার (ক্রলার মেশিন)। বছর ধরে উপজেলার রাজঘাট এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন ‘মেসার্স নূর জাহান ফিলিং স্টেশন’র সামনে ফেলে রাখায় চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ।পৌর ভবনে রাখার জায়গার অভাবে বুলডোজারটি রাজঘাট এলাকায় রাখা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম। কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে এলাকাবাসী।মেসার্স নূর জাহান ফিলিং স্টেশনের ম্যানেজার শফিউল ইসলাম বলেন, ‘বছর পেরিয়ে গেছে নওয়াপাড়া পৌরসভার ‘টিএস১৬০-৩’ মডেলের বুলডোজারটি মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে। আমাদের ফিলিং স্টেশনের এক পাশে পড়ে রয়েছে। যন্ত্রাংশ চুরি হলে কে নিবে দায়ভার। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’এলাকাবাসী জানায়, এভাবে বছরের পর বছর খোলা আকাশের নিচে ফেলে রেখে পৌরবাসীর সম্পদ নষ্ট করা হচ্ছে। কি কারণে, কার জন্য এক বছরের অধিক সময় বুলডোজারটি ফেলে রাখা হয়েছে তা খতিয়ে দেখতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের অনুরোধ করা হয়েছে।নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন, ‘একটি বিদেশি সংস্থার পক্ষ থেকে বুলডোজার টিএস১৬০-৩ ক্রয় করা হয়েছিল। এরপর পদ্ম সেতুর নির্মাণকাজে তা ভাড়া দেওয়া হয়। কাজ শেষে পৌর ভবনের ভেতরে রাখার জায়গার অভাবে বুলডোজারটি রাজঘাটে রাখা হয়।’ এ ব্যাপারে মঙ্গলবার (২৬ আগস্ট) নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, ‘রাজঘাটে রাখা বুলডোজারটি দ্রুত সময়ের মধ্যে পৌর ভবনের আশপাশে রাখার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তা রক্ষণাবেক্ষণ করা হবে।’
এমএসএম / এমএসএম
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার