শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব
গাজীপুরের শ্রীপুরে সমাজ গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা গোসিংগা ইউনিয়নের সাভারচালা শান্তি সংঘের আয়োজনে সাভারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সপ্তাহব্যাপী ফুটবল উৎসব অনুষ্ঠিত হয়। সাভারচালা শান্তি সংঘের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোসিংগা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আমান উল্লাহ খান।
উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন, সভার চালা ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম (মাষ্টার), প্রধান আলোচক শ্রীপুর কলেজ শাখা ছাত্রদরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোসিংগা ইউনিয়ন কৃষক দল নেতা আবুল কালাম খান, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম সজীব, শ্রীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম খান ,১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার বেপারী, রায়হান নাদীম, উজ্জল, আনোয়ার, আমজাদ মিজান। প্রথম দিন খেলায় অংশ নেয় পটকা লায়ন্স একাদশ বনাম সাভারচালা শান্তি সংঘ একাদশ। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার