ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোদাব্বির হুসেন মুনিম


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ২:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে বসবাসের বিশেষ সহযোগী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডক্টর মুদাব্বির হুসেন মুনিম। তিনি একটি বিএনপি পরিবারের সন্তান এবং বড়লেখা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আমেরিকা প্রবাসী মুক্তাদির হোসেন মিছবাহের ছোট ভাই।

বুধবার বিকেলে বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতি, এলাকার উন্নয়ন এবং দলের স্বার্থে কাজ করা নিয়ে তার নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৯৮৭ সালে তিনি ঢাকা তিতুমীর কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন এবং ১৯৯১ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯৮ সালে যুক্তরাজ্য থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সম্পন্ন করে সেখানেই বসবাস শুরু করেন। তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ১৭ বছর পেশাগত জীবন শেষ করে তিনি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মানুষের কল্যাণে কাজ করতে এবং মৌলভীবাজার-১ আসনের জনসাধারণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন করে সিলেকশন বোর্ডের মুখোমুখি হয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে তিনি 'হৃদয়ে হৃদয়ে জিয়াউর রহমানের স্পর্শ' নামে একটি বইও লিখেছেন, যা বাংলা ও ইংরেজি উভয় সংস্করণেই প্রকাশিত হয়েছে।

এক প্রশ্নের জবাবে ড. মুদাব্বির হুসেন মুনিম বলেন, গত এক বছরে তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার ১৬টি ইউনিয়নে ৫ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে নির্যাতিত নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। চলতি বছর পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ এলাকায় ব্যাপক নিমের চারা ও বারোমাসি কাঁঠালের চারা বিতরণ করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলেও তিনি আর লন্ডনে ফিরবেন না। তারেক রহমানের নির্দেশে তিনি দেশে এসেছেন এবং দলের জন্য কাজ করবেন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে বিএনপি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে যেকোনো দায়িত্ব দিলে তিনি এমপি না হলেও ৩০০ আসনে কাজ করতে প্রস্তুত আছেন।

সংবাদ সম্মেলনে ড. মুদাব্বির হুসেন মুনিমের বড় বোন কবি ও সাহিত্যিক দিল আফরোজ আমীন বলেন, তারা ছোট ভাইকে সব দিক থেকে উপযুক্ত ও যোগ্য করে বিএনপি ও বড়লেখা-জুড়ীবাসীর হাতে তুলে দিয়েছেন। তার মেধা, দক্ষতা, যোগ্যতা ও মানবিকতাকে বিএনপির স্বার্থে ব্যবহারের আহ্বান জানান তিনি। এ সময় তার ভগ্নিপতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা